ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাতের আঁধারে মাছ চাষের পুকুরে বিষ দিলো দুর্বৃত্তরা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৩:৫২

টাঙ্গাইলের ভূঞাপুরে শখের বসে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন জাকারিয়া হোসেন (৩২)। কিন্তু সেই স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে দুর্বৃত্তদের নিষ্ঠুরতায়। রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে কে বা কারা প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে।

ভুক্তভোগী জাকারিয়া হোসেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয় পূর্বপাড়ার বাসিন্দা এবং মৃত আব্দুর বারীকের ছেলে। তিনি স্বপ্ন দেখেছিলেন মাছ চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করবেন, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া ৮০ হাজার টাকা দিয়ে কয়েক বছরের জন্য পুকুরটি চুক্তিবদ্ধ করেন মাছ চাষের জন্য। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রম করে তিনি পুকুরে ১০ প্রজাতির মাছ চাষ করছিলেন। কিন্তু (১২ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে তিনি পুকুরের পানিতে ভাসতে থাকা মৃত মাছ দেখতে পান। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় কাইয়ুম নামের এক যবুক বলেন, "জাকারিয়া অনেক কষ্ট করে এই মাছ চাষ করছিল। তার সফলতা দেখে আমরা সবাই অনুপ্রাণিত হচ্ছিলাম। কিন্তু যারা এই কাজ করেছে, তারা খুবই অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা।"

স্থানীয় শান্ত নামের আরেক ব্যক্তি বলেন, "এটি শুধু জাকারিয়ার ক্ষতি নয়, পুরো গ্রামের জন্য একটি দুঃখজনক ঘটনা। কেউ শখ করে কিছু শুরু করলেই যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কারো কিছু করার সাহস থাকবে না।"

ভুক্তভোগী জাকারিয়া হোসেন বলেন, "আমি অনেক কষ্ট করে এই মাছ চাষ শুরু করেছিলাম। আমার জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছি। কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল। কে বা কারা এমন শত্রুতা করল, বুঝতে পারছি না। এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা এসেছিলো দেখতে। আমি এখন এর বিচার চাই। 

এ বিষয়ে ভূঞাপুর থানার এএসআই সুমন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরটি পরিদর্শন করেছি। বিষয়টা ওসি স্যারকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমারা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা  গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ