গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল বিপুল পরিমাণ টাকা
নাটোরের সিংড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম এর গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। টাকা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে নির্বাহী প্রকৌশলীসহ চালককে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালানোর সময় এ বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।
সিংড়া থানার ওসি মো. আসমাউল হক জানান, পুলিশের সন্দেহ হওয়ায় গাইবান্ধা থেকে রাজশাহীগামী সাদা রঙের একটি প্রাইভেটকার থামানো হয়। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে কালো ব্যাগে মোড়ানো টাকা পাওয়া যায়। পরিচয় জানতে চাইলে গাড়ির আরোহী নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। সন্দেহ আরও বাড়লে প্রকৌশলী ও চালককে আটক করে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, সিংড়ার ইউএনও মাজাহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে।
এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির সিনিয়র প্রকৌশলী সাজ্জাদ হোসেন টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এত পরিমাণ টাকা তিনি কী কারণে নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এলজিইডির একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "স্যার প্রতি বৃহস্পতিবার ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সাদা গাড়িতে বাড়ি যান। আমরা ছোট চাকরি করি, চোখের সামনে কোটি টাকার লেনদেন হয়, কিছুই বলতে পারি না।"
"স্যার কি এই বৃহস্পতিবারও টাকা নিয়ে গেছেন?"—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "বৃহস্পতিবার এলেই স্যার কিছু না কিছু টাকা নিয়ে যান। তবে তিনি এসব টাকা একা নেন না,ঢাকার অফিসে কিছু অংশ পাঠানো হয়।"
প্রসঙ্গত, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম দীর্ঘ ২১ বছর ধরে গাইবান্ধায় কর্মরত। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পালক ছেলে হিসেবে পরিচিত থাকায় তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। তবে টাকার এই বিশাল অঙ্ক উদ্ধার হওয়ার পর প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে তৎপরতা দেখা দিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৌশলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত