ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৩:৫৮

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে নারী ও শিশুর  প্রতি সহিংসতা বন্ধে এবং দোষীদের জনসন্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১৩ মার্চ সন্দ্বীপের এনাম নাহার হাই স্কুল মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ভূমিহীন সমিতি, কিশোর কিশোরী ক্লাব, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব, সন্দ্বীপ অধিকার আন্দোলন ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যৌথ উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতি ও কমিউনিটি ফোরাম এর নারী নেত্রী সুনীতি রানী দাশ।

সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমি'র সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, নিজেরা করির  সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আকতার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমীন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান, কিশোর কিশোরী ক্লাব নেত্রী ফাতেমা বেগম, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র রায়, বিপ্লব কুমার গুহ, নিজেরা করির  কর্মসূচি সংগঠক প্রতিমা রাণী দেবী, জেসমিন বেগম প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। এর মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ১৫ কার্য দিবসের মধ্যে জন্মসন্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য