ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৪:৩৭

শুক্রবার(১৪ মার্চ)  বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন দুমকীতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

এসময় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান সাংবাদিকদের বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’।  

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম  ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে। 

প্রসঙ্গত, বুধবার(১২ মার্চ)  রাতে সংবাদ সম্মেলন, বৃহস্পতিবার(১৩ই মার্চ) জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেস্টা বরাবর স্মারকলিপি প্রদান করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ই মার্চ) সেনানিবাস সংলগ্ন দুমকিতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  দাবী আদায় না হলে শনিবার(১৫ ই মার্চ) থেকে মঙ্গলবার(২৫শে মার্চ) প্রতিরক্ষা অধিদপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পটুয়াখালীর সিনিয়র সিটিজেন নাগরিকদের পদচারণার মাধ্যমে জোরালো অনুরোধ ও প্রচেষ্টা চালানো হবে এবং 
বুধবার( ২৬ শে মার্চ) বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম  ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার(১৪ মার্চ)  বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন দুমকীতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

এসময় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান সাংবাদিকদের বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’।  

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম  ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে। 

প্রসঙ্গত, বুধবার(১২ মার্চ)  রাতে সংবাদ সম্মেলন, বৃহস্পতিবার(১৩ই মার্চ) জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেস্টা বরাবর স্মারকলিপি প্রদান করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ই মার্চ) সেনানিবাস সংলগ্ন দুমকিতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  দাবী আদায় না হলে শনিবার(১৫ ই মার্চ) থেকে মঙ্গলবার(২৫শে মার্চ) প্রতিরক্ষা অধিদপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পটুয়াখালীর সিনিয়র সিটিজেন নাগরিকদের পদচারণার মাধ্যমে জোরালো অনুরোধ ও প্রচেষ্টা চালানো হবে এবং 
বুধবার( ২৬ শে মার্চ) বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য