ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

রোজা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়:বিএনপি নেতা নুরুল আনোয়ার


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১১:৪৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা মেতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চন্দনাইশে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে আছর থেকে চন্দনাইশ পৌরসভাধীন পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেট সংলগ্ন মাঠে পৌরসভা বিএনপির আওতাধীন ৩নং ওয়ার্ডের উদ্যোগে ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফার সভাপতিত্বে  এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুদুর রহমান মাহাদু। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মো: মহসিন,বাবু খান,দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারন নুরুল কবির কমিশনার, সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু,উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, কামরুল ইসলাম, রুহুল কুদ্দুস,বিএনপি নেতা নুরুল হুদা বাবর,নুরুজ্জামান,আইনুল হুদা, সোলাইমান, সেলিম উদ্দিন, আনছার উদ্দিন, মুজিবুর রহমান, সুমন, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, যুবদল নেতা শহিদুল ইসলাম, ছাত্র দল নেতা তানিম, শাকিব প্রমূখ। এসময় অতিথিরা বলেন,পবিত্র মাহে রমজান ধৈর্যধারণের মাস। মানুষের কথাবার্তায়,কাজেকর্মে ও চলাফেরায় ধৈর্যধারণের মাধ্যমেই সিয়াম সাধনা পরিপূর্ণ হয়। রমজান মাসে রোজাদার ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে সব ধরনের পাপকাজ,পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকেন। তিনি আরো বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা মেতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল করার নির্দেশ দিয়েছে। সে ধারাবাহিকতায় চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রোজাদারদের সাথে নিয়ে আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন