মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ডাকঘর (কমলদহ) এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর (কমলদহ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে চালকের নাম আতিয়ার বিশ্বাস (৫০) মাগুরা জেলার শালিখা থানার সীমাখানি গ্রামের মৃত সোবহান বিশ্বাসের ছেলে। তার সহযোগী (হেলপার) ফরিদুল ইসলাম (২৬) নীলফামারী জেলার ডিমলা থানার ঘড়িবাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আহত পথচারী মো. রায়হান (১৭) মিরসরাই উপজেলার ডাকঘর (কমলদহ) এলাকার ছেলে।
জানা গেছে, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান ডাকঘর (কমলদহ) মহাসড়কের পাশে দাড়িয়ে থাকলে আরেকটি কাভার্ডভ্যান পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের কাভার্ডভ্যানটি উল্টে যায়। পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে ঘনাস্থলেই চালক ও সহকারী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির ফারুক জানান, আইনি প্রক্রিয়ার পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত