ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় সাংবাদিকদের সম্মানে জামাতের ইফতার মাহফিল


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১:১৯

নোয়াখালীর হাতিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতেছে উপজেলা জামাত ইসলাম। এসময় জামাতের হাতিয়া আসনের প্রার্থীর পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়। 
শনিবার উপজেলার দারুল আইতাম ওছখালী এতিমখানাস্থ জামাতের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের। 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী-৬(হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক, জামাতের হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা এইউএম ইদ্রিস, জামাতের হাতিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন মেশকাত প্রমুখ। 

হাতিয়া পৌরসভা জামাতের আমীর মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনায় প্রধান অতিথি বলেন, সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচন চাই। এবং যাহা হতে হবে  সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে। দেশের মানুষের প্রত্যাশাপূরণই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। তাদের নৈতিক পেশাদারিত্ব কামনা করি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী-৬(হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, হাতিয়ার রাজনীতি অসুস্থ প্রতিযোগিতা থেকে সুস্থ প্রতিযোগিতার দিকে ধাবিত হলে আমরা উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায়, তবে সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবেন। হাতিয়ায় শান্তি প্রতিষ্ঠা পাবে, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন বৃদ্ধি পাবে। 

এসময় হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো:ফিরোজ উদ্দিন, সহসভাপতি আমির হামজা, সদস্য শামীমুজ্জামান শামীম, ছায়েদ আহামেদ ও উত্তম সাহা প্রমুখ।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক