ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহসভাপতি জাহিদ- সাধারণ সম্পাদক হেলিম


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১:২৬

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন। উৎসব মুখর পরিবেশে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান।

কমিশনের ফলাফল অনুযায়ী,সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাৎ নাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. আনিসুর রহমান নির্বিাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-খলিলুর রহমান শেখ ইকবাল,ভজন দাস,আবুল হোসেন তালুকদার ও শ্যামলেন্দু পাল।

প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী,মোট ১৯ সদস্যের কার্যকরী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। সেখানে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচন কমিশন জানিয়েছে,সকাল ১০টা থেকে বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ হয়েছে। ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক