রৌমারীতে প্রতিমন্ত্রীর ভাতিজাকে হত্যা করেছে দূর্বৃত্তরা
রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাতিজা আরিফ হোসেন (২২)কে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার ভোররাতে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি সোনাভরী নদীর তীরে নৌকার উপর ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে রৌমারী থানা পুলিশ উপজেলার যাদুরচরন ইউনিয়নের ধনারচর চরের গ্রাম নামক স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফ হোসন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কথিত বড়ভাই সুরুতজামানের ছোট ছেলে।
নিহতের বড়ভাই আনোয়ার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তিনি আরো বলেন, একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আমার ধারনা তারাই হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাতিজা আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে কুখ্যাত খুনি আজাদে সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় খুনিরা। তার গলায় মাফলার পেচানো এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে খুনি আজাদ ও তার ছেলে ইমন সহ ৬/৭ জনকে আসামী করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
ওই হত্যার ঘটনা প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, ‘কী কারনে খুন হয়েছে সেটা এখনই জানানো যাচ্ছে না। এ বিষয়ে আরো তদন্ত ও খোঁজখবর নিয়ে আসল ঘটনা উদঘাটন করে আপনাদের জানানো হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ