অভয়নগরে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ, থানায় অভিযোগ
যশোরের অভয়নগরে অসহায় একটি পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। এসময় জোরপূর্বক বাড়িঘর ভেঙ্গে জমি দখল করে নতুন ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গা মশিয়াহাটি গ্রামের ঢালীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে ।
এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, ডাঙ্গা মশিয়াহাটি গ্রামের মৃত মনিশান্ত ধরের মেয়ে আরতি ধর (৬০), কল্পনা ধর (৬২), সঞ্জু ধর (৫৭), সুরেষ ধরের স্ত্রী নীলা ধর (৫০)। এ ঘটনায় আরতি ধর বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত রবিন ধরের ছেলে উত্তম ধর (৩০), রিপন ধর (৪০) ও মৃত রবিন ধরের স্ত্রী চঞ্চলা ধর (৬০)। অভিযোগ সুত্রে জানা যায়, জন্মের পর থেকে মনিশান্ত ধরের দুই মেয়ে তার বাবার সম্পত্তিতে বসবাস করে আসছে। সেই জমিতে থাকা একটি মাটির ঘর শনিবার সকালে হঠাৎ ভেঙ্গে দেয় উত্তম ধর। ঘর ভেঙ্গে ফেলার কারণ জানতে চাইলে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত উত্তম ধর বলেন, আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের জমিতে থাকা ঘর আমরা ভেঙ্গে নতুন ঘর তৈরি করছি৷ তারা এসে বাঁধা দিলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে মারপিট করিনি। এসময় গুরুতর আহত হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, সকালে চারজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে হাসপতলে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, বাড়িঘর ভাংচুরের অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত