ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সনাকের মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ৩:২০

“নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা: বিচার চাই এখনই” এই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণের মতো অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের দাবিতে রবিবার (১৬ মার্চ) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
টিআইবি‘র এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সদস্য একেএম সামিউল হক। এ সময় সংহতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন ইয়েস সদস্য ইলমুন জাহান, নাজমুল হোসেন, ইয়েস দলনেতা সাগর মিয়া, এসিজি সদস্য মো: রশিদ আলী, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি নাসরিন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডি এর তানজিন আরা, সনাক সদস্য ফজলে এলাহী স্বপন প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। যেকোন ধরনের নারী ও শিশু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তির দ্রুত/ তাৎক্ষণিক বিচারের দাবী জানান তারা ।
মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি’র পক্ষ থেকে ১১ দফা দাবী উত্থাপন করেন ইয়েস দলনেতা সাগর মিয়া ।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক