হাতিয়ায় যুবদলের ঘোষিত অবাঞ্ছিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নব গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিত যুবদলের নেতৃবৃন্দের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
শনিবার(১৫ মার্চ) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা নব গঠিত আহবায়ক কমিটি বাতিল ও বিএনপি চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়ায় অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসা থেকে বের হয়ে৷ শহরের ওছখালী মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন এডভোকেট নুর হোসেন সুমন।
এছাড়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রব রাশেদ, মো: শাহীন উদ্দিন, মো: নজরুল ইসলাম শামীম, প্রফেসর মহিবুল্যা,মাহমুদুল হাসান,মো: কামরুজ্জামান, মো: সাহেদ রানা সহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা উপজেলা ও পৌরসভা যুবদলের ঘোষিত আহ্বায়ক কমিটিকে বর্জুয়া, অবৈধ ও পকেট কমিটি আখ্যা দিয়ে এটাকে বাতিল করে দলের শৃংখলা ফিরিয়ে আনার আহবান জানান। এসময় তারা স্বৈরাচারের দোসরকে হাতিয়া দ্বীপে প্রত্যাখান করে বক্তব্য দেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান