ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টিআইবি ও সনাক পিরোজপুরের মানবন্ধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ৩:৪৬

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিমৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক পিরোজপুর। রবিবার বেলা ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক।
 শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, আজ সারাদেশে শিশুদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে একদল নরপিশাচ ধর্ষন ও হত্যার মতো অপকর্মে লিপ্ত হয়েছে। তাদের ধারণা সমাজে ন্যায়বিচার নেই। তাই দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উল্লেখ যোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে,কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই এর ভয়াবহতার শিকার হচ্ছেন সকলবয়সীনারী সহ কন্যাশিশুরা। নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আজ আতংকগ্রস্থ । নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ, আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি না পাওয়া, বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা প্রভৃতি কারণে সামাজিক জীবনে নিরাপত্তাহীনতার পাশাপাশি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্তরায়। নারীর প্রতি এ ধরনের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা জরুরি।  নারী ও শিশু নিপীড়নকারীদের আদালতে আইনি সহায়তা না দেওয়া, আইনের ফাঁক-ফোকর গলিয়ে অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে রাষ্ট্রপক্ষসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 
সনাক সদস্য খালিদ আবু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সহ সভাপতি খায়রুন্নাহার রুবি, সনাক সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ কান, অধ্যাপক  শাহ আলম সেখ, মো. ফিরোজ খান, মহিউদ্দিন আকন,  সাংবাদিক জুবায়ের আল মামুন, ব্রাকের রিজিওনাল ম্যানেজার (জি জে ডি) উর্মী ভাদুরী সহ ইয়েস সদস্য পুজা সরকার,আফরোজা তুলি, প্রসেনজিৎ সহ সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ গ্রহন করেন। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪