ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯শ ৯৫ পিস ইয়াবা আটক


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯শ ৯৫  পিস ইয়াবা আটক করা হয়েছে।  শনিবার (১৫ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের আনন্দবাজার এলাকা থেকে এ মাদকদ্রব্য (ইয়াবা) আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি দল মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময়  তাদের বহনকারী একটি মোটরসাইকেল সহ ১ হাজার ৯শ ৯৫  পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। 

এর আগে, শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি চালান আটক করে। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ