ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোহনগঞ্জে সেই যুবদল নেতার বহিষ্কার প্রত্যাহার দাবিতে মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:২৯

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী  সংগঠনের আয়োজন করা এ মানববন্ধনে কয়েকশত নেতাকর্মী অংশ নেন।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন তালুকদার জীবন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুশ সাদি চৌধুরী অপু প্রমূখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন বলেন,খোকন দলের একজন নিবেদিত কর্মী। এরআগে দলের বিভিন্ন পদে ছিল। সবাই তালো মানুষ হিসেবেই জানে। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্যি নয়। আমরা খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই। 
পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বলেন, সদস্য সচিব খোকনকে গত ১৭ বছর রাজনীতির মাঠে পেয়েছি। তাকে নিয়ে আন্দোলন করেছি,,মামলা খেয়েছি, একসাথে জেল খেটেছি। গণমাধ্যমে তার বিষয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে,আমরা তার নিন্দা জানাই। সঠিক তদন্ত করে খোকনের বিষয়টি সুরাহা ও তার বহিষ্কার প্রত্যাহার করতে কেন্দীয় যুবদলের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যান্যা বক্তারা বলেন, খোকন দলের দুঃসময়ের নিবেদিত কর্মী। মিথ্যা প্রচারণার জন্য খোকনকে বহিষ্কার করা হয়েছে। এটা  অন্যায় ও অগ্রহণযোগ্য। তারা খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য-গত শুক্রবার জসীম উদ্দীন নামে এক রিক্রুটিং ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী স্ত্রীর দাবি-পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন।  চাঁদা না দেওয়ায় খোকন ও তার সহযোগীরা জসীমকে কুপিয়ে জখম করে। তবে খোকন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।

এদিকে হামলার পরদিন শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন