ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৬:৭

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় পুকুরের পানিতে ডুবে পূজা বড়ুয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুরস্থ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পূজা বড়ুয়া চন্দ্রপুর বেনুবন বিহারের দায়ক বাবু চন্দন বড়ুয়া দ্বিতীয় কন্যা।

সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার বেনুবন বিহারের দায়ক চন্দন বড়ুয়ার কন্যা পূজা বড়ুয়া খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে ওই শিশুকে পরিবারের লোকজন আশপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে।

দীর্ঘক্ষণ পর পাশের ওই পুকুরে পূজা বড়ুয়াকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী জয়সেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু পূজা বড়ুয়ার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ