ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্কুলের কোল ঘেঁষে অবৈধ বালুর পাহাড়, ৫০ হাজার টাকা অর্থদণ্ড


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ১২:৪৮

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলের কোল ঘেঁষে অবৈধভাবে বালু স্তূপাকারে পাহাড়সম করায় স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় হাসমত আলী নামে এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
গতকাল রবিবার বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর স্তূপে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। 

অভিযুক্ত হাসমত আলী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। 

জানা গেছে, উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুস ছালামের যোগসাজশে বিএনপি নেতা হাসমত আলীর নেতৃত্বে, শরিফুল ইসলাম শরিফসহ বেশ কয়েকজন নেতা ওই স্কুল ঘেঁষে অবৈধভাবে পাহাড়সম বালুর স্তূপাকারে রেখে ব্যবসা করে আসছেন। এতে যাতায়াতে বিঘ্নতা, ভেকু ও মেশিনের বিকট শব্দ ও ধুলোবালিতে বই খাতা নষ্টসহ ক্লাস কার্যক্রম সম্ভব হচ্ছে না শিক্ষার্থীদের। 

এদিকে বিএনপি নেতা হাসমত আলী ও প্রধান শিক্ষককে এলাকাবাসীর পক্ষ থেকে এই অবৈধ বালুর ঘাট বন্ধে একাধিকবার বলা হলেও কোনো প্রতিকার মেলেনি, যারাই এই অবৈধ বালুর ঘাট বন্ধে প্রতিবাদ করে তাদেরকেই নানা ধরনের হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়েও থাকেন এই প্রভাবশালী নেতা। এরইপেক্ষিতে গত রবিবার ওই বালু স্তূপে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া প্রাইমারী স্কুলের আঙ্গিনা সংলগ্ন স্থানে বালু স্তুপাকারে রাখায় অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত ২০২৩) অনুসারে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং এ বিষয়ে উপস্থিত জনগণকে সচেতন করা হয়। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ