ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় শ্রমিকের মৃত্যু
ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) সন্ধায় ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মোশাররফ হোসেন (২৪) উপজেলার দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি আশ্রয়ণ প্রকল্প কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তুলশীগংগা ইউনিয়ে আশ্রয়ণ প্রকল্প কামারপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন প্রভাবশালী মাটি ব্যবসায়ী রশিদুল ইসলাম, ফারুক হোসেন ও নুরনবী নামের ব্যক্তিরা। এক পর্যায় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে শ্রমিক মোশাররফ হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ