ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ডাসারে কয়লা তৈরির অবৈধ কারখানা মালিককে জরিমানা


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৩:৪৫

মাদারীপুরের ডাসারে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগে অবৈধ কারখানা মালিক মো. রুবেল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে উপজেলার ভাংগাব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। 

তিনি জানান, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পেয়ে বাংলাদেশ পরিবেশ দূষণ সংরক্ষণ আইনে ব্যবসায়ী মো.রুবেলের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কয়লা তৈরির চুল্লীসহ সকল প্রকার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ডাসার থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।

জানাগেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাংগাব্রিজ এলাকায় দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছে।এসব চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য দুষিত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান