বগুড়ায় আলোচিত দুই শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
বগুড়ার কাহালুতে আলোচিত দুই শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার মূল অভিযুক্ত ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ মার্চ রাত সাড়ে নয়টার দিকে জেলা
গোয়েন্দা শাখা ও কাহালু থানা পুলিশের যৌথ টিম কাহালু থানার পাইকড় শাহানাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উল্লিখিত ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামী মো. নুরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। আটক নুরুল ইসলাম বগুড়ার কাহালু থানার আড়োলা আবাসন গ্রামের মৃত হবিবর রহমানের পূত্র। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ১২ মার্চ বেলা ১১টার দিকে দুই শিশু আবাসন প্রকল্পে তাদের বাড়ির সামনে খেলাধুলা করছিল। তাদের কর্মজীবী বাবা-মা কাজে বাহিরে ছিলেন। এ সুযোগে অভিযুক্ত দিনমজুর নুরুল ইসলাম খাবারের প্রলোভনে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সে এক শিশুকে ধর্ষণ এবং অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ কথা কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখায়। পরে এ ঘটনায় একটি শিশু অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত ১৫ মার্চ কাহালু থানায় ২০০০ সালের নারী নির্যাতন দমন আইনে মো. নূর ইসলামকে আসামী করে ভিকটিমের মা একটি মামলা দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা শাখা ও কাহালু থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে রোববার রাতে নুরুল ইসলামকে পাইকড় শাহানাপাড়া থেকে গ্রেফতার করে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন