২১ বছর ধরে গাইবান্ধায় কর্মরত প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ
গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ ২১ বছর ধরে তিনি ঘুরেফিরে গাইবান্ধায় দায়িত্ব পালন করছেন। ঠিকাদারদের অভিযোগ, তিনি ঘুষ ছাড়া কোনো ফাইল সই করতেন না।
গত বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া উপজেলায় তাঁর প্রাইভেট কার তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী প্রায় ৩৭ লাখ টাকা জব্দ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
২০০৫ সালের ২১ ডিসেম্বর সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগ দেওয়া ছাবিউল ইসলাম ঘুরেফিরে গাইবান্ধায় দীর্ঘ ২১ বছর কর্মরত ছিলেন। মাঝখানে বরিশালে বদলি হলেও মাত্র ২৩ দিনের মধ্যে পুনরায় গাইবান্ধায় ফিরে আসেন। সরকারি চাকরিবিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকতে পারেন না। কিন্তু ছাবিউল ইসলাম নিয়ম লঙ্ঘন করেই গাইবান্ধায় বহাল থাকেন।
গাইবান্ধার একাধিক ঠিকাদারের অভিযোগ, ছাবিউল ইসলাম প্রথম বিলের শতকরা ৫ ভাগ এবং চূড়ান্ত বিলের শতকরা ১০ ভাগ ঘুষ নিতেন। এছাড়া তিনি নিজেই ঠিকাদারদের কাছ থেকে নির্মাণ সামগ্রী সরবরাহ করতেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী।
এক ঠিকাদার বলেন, "ছাবিউল ইসলামের কাছে ঠিকাদাররা একরকম জিম্মি ছিলেন। ঘুষ না দিলে ফাইল সই করতেন না।"
প্রাইভেট কারে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া গেলেও ছাবিউল ইসলাম দাবি করেছেন, তাঁর চাচা জমি বিক্রির টাকা দিয়েছেন এবং তিনি সেটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এই টাকার বৈধতার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এই ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানিয়েছেন, জব্দ করা অর্থের বৈধতা যাচাই করতে দুদকে আবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, "একজন কর্মকর্তা যদি নিয়ম লঙ্ঘন করে একই জেলায় ২১ বছর ধরে থাকেন, তাহলে তার অসৎ উদ্দেশ্য অবশ্যই রয়েছে। এর পেছনে দুর্নীতির গভীর চক্র থাকতে পারে, যা তদন্ত করা প্রয়োজন।"
স্থানীয়দের দাবি, এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ