শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার রাজাপুর বিরইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে কামরুল ইসলাম শুভ ইসলাম (২২) ও সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২১)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক সাগর (২৩)।
স্থানীয়রা জানান, সকালবেলা তিন বন্ধু মোটরসাইকেলে করে মির্জাপুর স্কুলে নতুন ভোটার কার্যক্রমের ছবি তুলতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শুভ ইসলাম ও হৃদয় হাসান রাস্তায় ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, চালক সাগর গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়, ফলে এখনো সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের মার্চ মাসেই শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে ট্রাক ও বাসের বেপরোয়া গতি এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবই এসব দুর্ঘটনা ঘটছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন