বেবিচক কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ
সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন তারা।
পরে "দখলদার হঠাও সিভিল এভিয়েশন বাঁচাও" স্লোগান দিতে দিতে ঢাকা-ময়মনসিংহের প্রধান সড়কের এক অংশ অবরোধ করে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা বলেন, সিকিউরিটি ফোর্স (BASF) গঠনের একটি প্রস্তাব করা হয়েছে যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।
বর্তমানে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তা সত্ত্বেও নতুন একটি নিরাপত্তা ফোর্স গঠনের কোনো যৌক্তিকতা নেই। উপরন্তু, এটি এভসেক বিভাগের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দেবে। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূইয়া আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে আসার অনুরোধ জানান। এসময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে।
পরে তারা সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের দাবিতে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তিনি আরও বলেন, বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি নতুন বাহিনী গঠনের গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বোর্ডের অনুমোদন ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তরে এসময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগ, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যসহ বিভিন্ন সংস্থা কর্তৃক বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য নিরাপত্তা বিভাগ (এভসেক) এর ৩৪৯২ জনসহ সর্বমোট ৫১১২ জন নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী সময়ে দাবি আদায়ের লক্ষ্য কর্মকর্তারা গণস্বাক্ষর করেন
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন