কুড়িগ্রামে পিআইবি'র ৩ দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টায় জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি হল রুমে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজার রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের মাঝে সনদ পত্র দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবির) শাহ আলম সৈকত উপস্থিত ছিলেন।
কর্মশালায় মোবাইল সাংবাদিকতা কি এবং কেনো -মোবাইল সেটিং, ক্যামেরা সেটিং, স্টোরি পরিকল্পনা ও স্টোরি তৈরিসহ বিভিন্ন ধরনের শর্ট পরিচালিত ইন্টারভিউ ফ্লেমিং প্ল্যাটফর্ম, বি-রোল, সিকোয়েন্স ও ট্রানজিট শট নিয়ে বিশদ, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্টচেকসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত কর্মশালাটি চলে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড