ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:১৩

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত আনুমানিক তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা (২০) খাটের ওপর পড়ে আছেন।

খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৫) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, "আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

নিহতের মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, "আমার জামাই ইয়াসিন দীর্ঘদিন ধরে অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আমি বিশ্বাস করি, এই ঘটনার জের ধরেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে।"

পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে