নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ আপত্তি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর কর্তৃপক্ষকে লিখিতভাবে আপত্তির বিষয়টি জানিয়েছেন সমিতির নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী লিখিত আপত্তিতে জানা গেছে ১৯৭৭ সাল থেকে জেলা শহরের নিউ মার্কেট বাজারে খুচরা মাছের ব্যবসা করে আসছে। মাছ বাজারটির দক্ষিণে রয়েছে গরু-খাসির মাংসের বাজার, কাঁচা সবজি বাজার, মুদি পণ্যের দোকান। ভোক্তা খুব সহজেই মাছ সহ নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারছিলেন। কিন্তু সম্প্রীতি খুচরা মাছ ব্যবসায়ীরা জানতে পারে নিউ মার্কেটের বর্তমান মাছ বাজার টি জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ের পানির টাংকির মাঠে স্থানান্তর করা হচ্ছে। এমনটি হলে নিউ মার্কেটের শতাধিক খুচরা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুকুল রহমান জানিয়েছেন জেলার ভোক্তাদের জীবনযাত্রার সুবিধার্থে মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানানো হয়েছে। মাছ বাজার স্থানান্তর করা হলে মহা বিপদে পড়েবেন ভোক্তারা। তিনি আরও বলেন নিউ মার্কেটে একজন ভোক্তা কাঁচা সবজি ও মুদি সামগ্রী সহজেই ক্রয় করতে পারছিলেন। তবে মাছ বাজারটি স্থানান্তরিত হলে মাছ কিনতে যেতে হবে প্রায় ১ কিলোমিটার। ফলে ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে। যে স্থানে মাছ বাজার করা হচ্ছে সেটি জনবহুল এলাকা নয়। বর্তমান নিউ মার্কেটের মাছ বাজারটি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। এ মাছ বাজার স্থানান্তর হলে ক্ষতিগ্রস্ত হবেন খুচরা ব্যবসায়ীরা।
এ ব্যাপারে চাঁপাইবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ জানান, জেলা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি মাছ বাজারটির কারনে সাধারণ মানুষসহ অফিস আদালতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছিল। এ ব্যস্ত এলাকা থেকে মাছ বাজারটি আউটসাইডে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এতদিনে বাস্তবায়নের প্রক্রিয়ায় শেষ হয়েছে। তবে এখনো কাজ শুরু হয়নি। যে স্থানে কাজ শুরু হবে সেখানে বেশ কিছু সরকারি গাছ রয়েছে। গাছ গুলো কেটে ফেলার জন্য গভমেন্টের কাছে চিঠি দেয়া হয়েছে এপ্রুভ আসলেই নির্মাণ কাজ শুরু করা হবে। উক্ত মাছ বাজারটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত