ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শিবগঞ্জে আগুনে পুড়ল দুই ঘর-গরু, ৫ লাখ টাকার ক্ষতি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ৪:১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে দুটি ঘর ও দুটি গরু পুড়ে ভস্মিভূত হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আবদুল খালেক (১৮) নামে একজন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মোজাফফর আলী বলেন, রাতে তারাবি নামাজ শেষে সবাই ঘুমিয়ে পড়লে রান্নাঘরে বিদ্যুতের শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘর ও দুটি গরু পড়ে ভস্মিভূত হয়েছে। ছেলে আবদুল খালেক (১৮) আগুন নেভাতে গিয়ে পুড়ে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। তবে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাদের কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। আগুনে দুটি গরু পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত