পঞ্চগড়ে প্রশিক্ষনে না থেকেও ভাতা নেওয়ার অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে
পঞ্চগড় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় সাব ক্লাস্টার প্রশিক্ষণে অনুপস্থিত থেকেও সম্মানি ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে।এতে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা।ভেস্তে গেছে প্রশিক্ষনের মুল উদ্দেশ্য।সুষ্ঠু তদন্ত করে শিক্ষা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী স্থানীয় শিক্ষক সমাজের।
শিক্ষা অফিসের তথ্যনুযায়ী, পিইডিপি-৪ আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে উপজেলা রিসোর্স সেন্টারে গত ৬ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী, পরে পহেলা ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সহায়ক কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় দায়িত্ব পালন করেছেন।তবে একই সময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণের ভিতরগড় বিদ্যালয় কেন্দ্রে ১৫ জানুয়ারী,১৬ জানুয়ারী জগদল কেন্দ্রে,১৭ জানুয়ারী জাবুরীদুয়ার,১৮ জানুয়ারী সাতমেরা ফুলবাড়ী,১৯ জানুয়ারী সাতমেরা খালপাড়া, পহেলা ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ দিনের ট্রেনিংয়ে উপস্থিত না থেকেও, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রতিদিন সম্মানি ভাতা তুলেছেন এক হাজার ২০০ টাকা।এমনকি খাওয়ার ভাতা নেওয়া হয়েছে ৫৪০ টাকা।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন,প্রশিক্ষণ ছিল পেশাগত দক্ষতা উন্নয়নের।সেখানে সহকারি শিক্ষা অফিসারসহ আরেকজন প্রধান শিক্ষক প্রশিক্ষক হিসেবে থাকার কথা কিন্তু সহকারি শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন না।তিনি থাকলে হয়ত আমরা আরো কিছু শিখে কাজে লাগানো যেত।
তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় অভিযোগ অস্বীকার করেন। আমি প্রশিক্ষক ছিলাম না।
পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক বলেন,এরকম করার সুযোগ নাই।তারপরও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ