কাউনিয়া হারাগাছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শিল্পপতি ভরসা পরিবারের ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা পরিবারের উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশা এবং স্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হারাগাছ পৌরসভার ডারারপাড়া এলাকায় ভরসা বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত রহিম উদ্দিন ভরসার পুত্র এমদাদুল হক ভরসা বলেন, বরকতময় রমজান মাসে তার বাবা মরহুম আলহাজ্ব রহিম উদ্দিন জীবিত থাকাকালীন প্রতি বছর এমন আয়োজন করেছিলেন। বাবার আদর্শে আদর্শিত হয়ে এবারও তারা ইফতারের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড ভরসা পরিবারের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, কাউনিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজার রহমান মিটু, সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম এবং হারাগাছ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং কাউনিয়া ও পীরগাছা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied