ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:১৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে বিষা শেখকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বিষা শেখ (৭৫) উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে। 

এরআগে, সোমবার দুপুর ২টার দিকে হরিচন্ডপুর গ্রামের নিজের ভুট্টার জমিতে ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষা শেখ। বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন জানান, ১০ বছরের শিশুটি কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টার জমিতে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিক শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা ও বাবাসহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আগামিকাল মঙ্গলবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়ে থানায় ফুলছড়ি উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোনোয়ার হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মো. শফিকুল ইসলাম। এসময় তারা বলেন, শিশু ধর্ষণের ঘটনাটি দুঃখজনক। শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পুন্ন করাসহ আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। একই সঙ্গে আমরা ভিকটিমের পরিবারের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। 

এদিকে, এ ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, একজন বৃদ্ধ বয়সের ব্যক্তি দ্বারা শিশু ধর্ষণের ঘটনাটি কোনভাবে মেনে নেওয়া যায় না। এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তার কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪