ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে আগুনে পুড়ে ছাই তুলার কারখানা- গুদাম


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:২২

যশোরের অভয়নগরে একটি তুলার মিলের কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত না হলেও কারখানাটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় আলীপুর গ্রামে রাজু ওয়েস্ট কটন রিফাইনারী মিলের এই আগুন লাগে।
মিল মালিকের ভাই ও কারখানার পরিচালক মদন সাহা বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে কারখানার পেছনে ফেলে রাখা তুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কারখানাসহ পাশাপাশি ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও মণিরামপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরের মেশিন ও ১০টি গুদামে মজুদ মালামাল পুড়ে ছাই হয়ে  গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
এ ব্যাপারে যশোর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ  বলেন, ‘নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ও মণিরামপুর ফায়ার সার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার পেছন থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার