সিংগাইরে ইউনিয়ন সচিবের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল ভূইয়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুছ আলী, সহ -সভাপতি শায়েস্তা ইউনিয়ন বিএনপি আব্দুল ওহাব বেপারী, শায়েস্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, শায়েস্তা ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মাহফুজ হাসান সিয়াম, সায়েস্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্যা মহিদুর রহমান, ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুলাইমান বিকাশ, ৪ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, সিংগাইর উপজেলা যুবদলের আশরাফুল ইসলাম দিপু, ইউনিয়ন যুবদল নেতা রাজিব খান, ভুক্তভোগী আব্দুল গফুর ও মো. সুরুজ প্রমূখ।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের অঙ্গীকারনামা, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে নানা অযুহাতে টালবাহানা শুরু করেন। পরে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে সেবা নেন।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, ‘সায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুররল হক পরিষদের যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। ঘুষ না দিলে তিনি নানাভাবে মানুষকে হয়রানি করেন।’ অভিযুক্ত সচিবের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবী জানান স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার