বকশীগঞ্জে জুলাই আন্দোলনের ঘটনায় সাবেক এমপি–চেয়ারম্যানসহ ৫৯ নেতার বিরুদ্ধে মামলা
জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক এমপি নুর মোহাম্মদসহ আওয়ামী লীগের ৫৯ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আরও দুই থেকে তিন শ’ জনকে আসামি করা হয়েছে।
গত ২০ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
এজাহারে বলা হয়েছে, ১৭ ও ১৮ জুলাই বিক্ষোভ মিছিলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালান, ককটেল বিস্ফোরণ ঘটান এবং বিসমিল্লা হোটেলে আগুন দেন। পরদিন আরেকটি মিছিলে ফের হামলার অভিযোগ রয়েছে।
আসামিদের মধ্যে আছেন—সাবেক এমপি নুর মোহাম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহিনা বেগম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়সহ ৫৯ জন। তাঁদের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
ওসি শাকের আহমেদ বলেন, অভিযোগ নিয়ে মামলা হয়েছে, তদন্তে যা প্রমাণ মিলবে তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
মামলাকে কেন্দ্র করে বকশীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। আওয়ামী লীগ নেতারা একে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন, আর গণঅধিকার পরিষদের দাবি—জুলাইয়ের হামলার বিচারই এখন মূল দাবি।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী