ধনী-গরিব সবার জন্য উত্তরা ১২ নং সেক্টর মসজিদে বিনামূল্যে ইফতার
আসরের নামাজ শেষ হতেই শুরু একদল স্বেচ্ছাসেবকের কর্ম তৎপরতা। একের পর এক আসছেন অসহায়, গরিব, ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। নিজে নিজেই বসে পড়ছে সবাই। গোল হয়ে আবার কেউ কেউ লম্বা সারি করে। সময় যতো এগোচ্ছে বাড়ছে মানুষের সংখ্যাও। এরই মধ্যে স্বেচ্ছাসেবকরা এগিয়ে দিচ্ছেন প্লেট-থালা আর ছোট মগে শরবত ও পানি। সবাই সমবেত হয়েছেন সারাদিন রোজা রেখে একসঙ্গে ইফতার করতে। এক ইফতারই যেন ভেঙে দেয় ধনী-গরিব বিভেদের দেয়াল।
পবিত্র রমজানের প্রথম দিন থেকে শুরু করে রাজধানী ঢাকা মহানগরী উত্তরার সেক্টর-১২'র খালপাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদে প্রতিদিন এমন চিত্র দেখা যায়। এক থেকে দেড় হাজারেরও বেশি মানুষ একসঙ্গে ইফতার করেছেন এখানে। যেখানে পুরো রমজান মাসজুড়ে চলে হাজার হাজার রোজাদারের ইফতারের আয়োজন। রোজা বাড়ার সাথে সাথে এ সংখ্যা আরো ঊর্ধ্বে যায়। প্রতিবারই এমনটি দেখা যায়।
দেড় যুগ ধরে বেশি সময় ধরে সম্প্রীতির বন্ধনে এমনভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে জানিয়ে উত্তরা ১২ নং সেক্টরখালপাড় বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক, শেখ খুরশিদ আলম বলেন, ২০ বছর ধরে মসজিদের মুসল্লি ও স্থানীয় সেক্টরবাসীদের সহায়তায় একসঙ্গে ইফতারের এমন উদ্যোগ চলে আসছে। এতে শুধু রোজাদারদের সেবা হচ্ছে না; ধনী-গরিব একসঙ্গে ইফতারের মাধ্যমে রোজার প্রকৃত শিক্ষা নিজেকে আত্মশুদ্ধি করা ছাড়াও সাম্য প্রতিষ্ঠা ও ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের অনন্য উদাহরণ তৈরি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, জোহরের নামাজের পর থেকে মসজিদে স্বেচ্ছাসেবীদের কর্মযজ্ঞ শুরু হয়। স্বেচ্ছাসেবকেরা প্লেটে ইফতারসামগ্রী সাজাতে শুরু করেন আসরের নামাজের পর। প্লেটে খেজুর, ছোলা, পেঁয়াজু, মুড়ি, বেগুনি, জিলাপি, বিরিয়ানি বা খিচুড়ি ও শরবত থাকে। ইফতারের আগমুহূর্ত পর্যন্ত রোজাদারদের হাতে প্লেট পৌঁছে দেওয়া হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার।
ইফতারের অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বলেন, মাসুদ নামে এক ব্যবসায়ী বলেন, 'অনেক দূর থেকে একটা কাজে এসেছিলাম। এর মধ্যে ইফতারের সময় হয়ে যাওয়ায় এখানে ইফতার করলাম। রোজায় এত মানুষের সঙ্গে বসে ইফতার করতে পেরে অনেক ভাল লাগছে, আলহামদুলিল্লাহ্! আমি গত বছরও এখানে ইফতার করেছি।'
আরেক ইফতার গ্রহণকারী বলেন,'এই মসজিদের নামাজ পড়লে একটি আলাদা প্রশান্তি অনুভব হয়। তাছাড়া সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে এক কাতারে বসে ইফতার করার আনন্দই অন্যরকম।'
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ