ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় থানা পুলিশ চুরি যাওয়া ৪টি গরু উদ্ধারের


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ বিকাল ৫:৪৮

যশোরের চৌগাছায় চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও এক গরু চোরকে আটক করেছে। তবে আটকের বিষয়টি কৌশলগত কারনে পুলিশ অস্বিকার করছেন। মঙ্গলবার রাত আড়াইটার সময় চৌগাছা পুড়াপাড়া সড়কে তেল পাম্পের পাশে হতে গরু উদ্ধার করা হয় বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, চৌগাছা থানা পুলিশ নিয়মিত নৈশকালিন টহলের অংশ হিসেবে মঙ্গলবার রাত আড়াইটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়গকে যান। থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স এবং বৈষম্যবিরোধী ছাত্র চৌগাছা শাখার আহবায়ক রেজওয়ান হোসেন রিতম ও তার দুই তিনজন সহপাঠি এক সাথে রওনা হয়। পুড়াপাড়া শ্যামনগর সংলগ্ন তেল পাম্পের সামনে পৌছে পুলিশ পিকআপটি পাম্পে কিছুটা যাত্রাবিরতী করেন। এ সময় পুলিশের গাড়ি দেখে এবং গাড়ি হতে পুলিশ নামা দেখতে পেয়ে গরু চোরেরা তাদের পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে পিকআপটি জব্দ করার পাশাপাশি ওই পিকআপ হতে চারটি গরু উদ্ধার করেন। এ সময় সঙ্গবদ্ধ চোরচক্রের অনেক সদস্য পালাতে পারলেও পুলিশ একজনকে আটক করেন। তবে পুলিশ এই আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
চুরি যাওয়া গরু মালিক মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নবিছদ্দিনের ছেলে কৃষক হোসেন আলী বলেন, প্রতি দিনের মতই রাতে গরুর খাবার দিয়ে আমরা ঘুমিয়ে যায়। রাত আড়াইদার দিকে চিৎকার চেচামেচি শুনে ঘুম ভেঙ্গে যায়। আমি ঘর থেকে বাইরে এসে দেখি গোয়ালে কোন গরু নেই। এ সময় এক দৌড়ে পাম্পের নিকট এসে দেখি পুলিশের কবজায় আমার গরুগুলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছা শাখার আহবায়ক রেজওয়ান হাসান রিতম বলেন, আমরা রোজার আগে থেকেই চৌগাছা বাজারে নৈশ প্রহরীদের সাথেই নিয়মিত পাহারা দিচ্ছি যাতে কোন ব্যবসায়ী চোরের কবলে পড়ে নিঃস্ব না হয়ে যায়। মঙ্গলবার রাতে থানা পুলিশ আমাদের সাথে নেয় এবং পুড়াপাড়া তেল পাম্পে যেয়ে ধরা পড়ে গরু চোর উদ্ধার হয় গরু।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার রাতে কৃষকের চুরি যাওয়া চারটি গরু ও পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত আছে বিস্তারিত পরে জানানো হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়