ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে যৌন নিপীড়নের শিকার ৩ বছরের শিশু, গ্রেপ্তার-১


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ১২:১৯

নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দর জব্বারের ছেলে।

বুধবার (১৯ মার্চ) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভিকটিম তার মায়ের সাথে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে একটি বাসায় থেকে গ্রামগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করে। দুপুর সোয়া ১টার দিকে ইমাম ঘঠনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকে। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যায়। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করে। পরে ভিকটিমের মা শিশুর চিৎকারে শুনে এসে ঘটনাটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর