ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে বিক্রি নিষিদ্ধ কসমেটিক বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানে জরিমানা


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ৪:৪০

মেহেরপুরে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মেহেরপুর  জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড় বাজার অভিযান পরিচালিত হয়। সকাল ১১.০০ থেকে ০২.০০ পর্যন্ত পরিচালিত অভিযানে ফল, কাপড় ও কসমেটিকসের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদন, মূল্য বিহীন কসমেটিকস  বিক্রয় করার জন্য মো: আব্দুর রাজ্জাক এর প্রতিষ্ঠান রাজা স্টোরকে  ১৫০০০/-, মোঃ আবু সাঈদ এর প্রতিষ্ঠান ইলিয়াস স্টোরকে ৭০০০/, মোঃ হাফিজুর রহমান এর প্রতিষ্ঠান নিউ কেয়া স্টোরকে ১৫,০০০/- এবং মোঃ আজিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স কেয়া স্টোরকে ৫০০০/- সহ সর্বমোট ৪২,০০০/-  জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সকল ত্রুটিসমূহ সংশোধন পূর্বক ব্যবসা পরিচালনা জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন  নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ, জনাব মোঃ তামিম ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি;  মোঃ মাজেদুল হক মানিক, সাধারণ সম্পাদক, ক্যাব ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার