ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা, আহত ৪


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:৫

মানিকগঞ্জের সিংগাইরে একটি গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত করম আলী বেপারীর ছেলে মোঃ হারুন-অর-রশিদ(৫০), মোঃ হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), গ্রাম সম্পর্কের মামাতো ভাই মোঃ মিজানুর রহমান(৪০) ও গ্রাম সম্পর্কের ভাতিজা শামসুল আলম(৪২)।

এঘটনায় আহত মোঃ হারুন-অর-রশিদের ভাই হাজী সহিদুল ইসলাম (৫৮) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

জানা যায়, মোঃ হারুন-অর-রশিদ ও একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে ফারুক হোসেনের সাথে ব্লাজন লেবেল ফ্যাক্টরীর সীমানা বাউন্ডারী নির্মাণ নিয়ে বিরোধ চলছিলো। তারই জের ধরে ১৭ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংগাইর থানাধীন জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর ব্লাজন লেবেল ফ্যাক্টরীর উত্তর-পূর্ব পাশে মোঃ হারুন-অর-রশিদ(৫০) ঘাস কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে এজাহার উল্লেখিত ১৭ জনসহ ১০/১২ জন অজ্ঞাত আসামী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মোঃ হারুন-অর-রশিদকে আক্রমণ করে। ৪নং আসামী ফারুকের হুকুমে ১নং আসামী ডালিমসহ সকলের হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকার শুনে ছেলে সাব্বির (১৯) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয় মোঃ মিজানুর রহমান(৪০) ও শামসুল আলম(৪২) এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।

তাদের ডাক-চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামীরা সকল জখমীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজন হারুন-অর-রশিদ ও সাব্বিরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা গ্রহণ করছেন। জখমী মিজানুর রহমান ও শামসুল আলমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন,দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। হাজী শহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রতিপক্ষের অভিযোগের ভিত্তিতেও মামলা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান