ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে যুবলীগ নেতার অবৈধ বালুমহাল, কোটি টাকার বালি লুটপাট


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:১৫

প্রশাসনের নিরবতার সুযোগে পঞ্চগড়ে ইজারা বর্হিভূত অবৈধ বালুমহাল গড়ে তুলেছে ফ্যাসিস্ট সরকারের দোসর পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি জুয়েল ও ইউসুফ।বছরের পর বছর অবৈধ এ বালু মহাল চলে আসলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে নদীর তীর রক্ষা বাঁধ ধসে যাওয়ার শঙ্কা স্থানীয়দের।

জানা যায়,গত কয়েকমাস ধরে পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গা করতোয়া নদীর ওপারে আহাম্মদ নগর ডাঙ্গাপাড়ায় প্রকাশ্যে বালু উত্তোলন করলেও নির্বিকার প্রশাসন।প্রভাবশালী এ চক্রটি দীর্ঘদিন ধরে বালুমহাল থেকে টোল বাবদ মাসে আয় কয়েক লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ,বার বার অবহিত করলেও প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন না।তারা জানান, প্রতিদিন অন্তত ২০-৩০ ট্রাক বালু বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে।এভাবে প্রতিদিন বালু বিক্রি হয় প্রায় চার থেকে ছয় লাখ টাকা।সেই হিসেবে প্রতিমাসে প্রায় কোটি টাকার বালু বিক্রি হচ্ছে।এভাবে প্রকাশ্যে বালু উত্তোলনের পর বিক্রি করলেও প্রশাসনকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।

অবৈধ বালুমহালের ইউসুফ আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি পরে ফোন দিতে চেয়ে কেটে দেন।
এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত