ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জনতার বাজার' উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:৩২

 ঢাকা জেলা প্রশাসন উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে মোহাম্মদপুরে উদ্বোধন করা হয়েছে 'জনতা বাজার'।

বুধবার (১৯ মার্চ) বিকালে মোহাম্মদপুরে জনতার বাজার-১ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। 

মোহাম্মদপুরের জনতার বাজার-১ উদ্বোধনী দিনে পাঁচটি পণ্য বিক্রি কেন্দ্রে রয়েছে। জনতার বাজারে আগামীকাল থেকে পেয়াজ, আলু, রসুন, চাল,  ও আদা বিক্রি করা হবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজী, মাছ ও মাংস বিক্রি করা হবে। 

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ঢাকা শহরে এই ধরনের বাজার করার চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পন্য এনে কম দামে বিক্রি উদ্যোগ করেছি। এখন আলাদা কোন দোকান হবে না। আগামীকাল থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখ যোগ্য কম দামে বিক্রি করা হবে। এখানে কোনো পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে। ভোক্তা নিদিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন।  ঢাকা শহরে ৬/৭ টি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে। ঈদের পর সকল পণ্য নিযে পুরোদমে চালু হবে। 

প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, কোন পণ্য আমাদের রান্না ঘরে ঢোকার আগে কয়েক বার হাত বদল হয়। এটার কারণে আমাদের ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে। এ উদ্যোগ সফল হলে অন্যান্য জায়গায় একই উদ্যোগ নেয়া সম্ভব হবে। সুতরাং এটা আমাদের জন্য পরীক্ষা। 

তিনি আরো বলেন, আমাদের জনগনের খাদ্য নিরাপত্তায় স্বস্তি আনা প্রয়োজন। আসল নিরাপত্তা বিধান ক্রেতা ও বিক্রেতার জন্য করা উচিত। আমাদের বেঁচে থাকতে হলে ক্রয় ও বিক্রয় করতে হবে। যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে আমরা সকলে লাভবান হবো। আমাদের দেশে বড় সমস্যা হল, ক্রেতা ও বিক্রেতা পরস্পরকে ঠকানোর চেষ্টা করে। এটা পুঁজিবাদী নীতি। রাসূল বলেছেন, প্রতারকের সঙ্গে আমি কখনো থাকবো না।

 ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান