ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের টানা প্রতিবাদ কর্মসূচি পালন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:৪০

নেত্রকোনায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা আড়াইটার দিকে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণে’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীরর পরিচালনায় মানববন্দনে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, ডাক্তার মাজহারুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম পাঠান, জাসাসের আহবায়ক সাদমান পাপ্পু, নেত্রকোণা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মারুফুল হক প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৯ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। ইতিমধ্যে অন্তবর্তী সরকার নেত্রকোনা মেডিকেল কলেজসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এর প্রতিবাদে আজ বুধবার নেত্রকোনা বাসীর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তারা, টানা তিন দিনের কর্মসূচী দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
এছাড়া কয়েকদিন ধরে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা