ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের ডিসিকে আইনজীবি সমিতি

এখতিয়ারবহির্ভূত ক্ষমতার শোডাউন দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করবেন না


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৫:২

সীমানা অতিক্রম করে ক্ষমতার দাপট দেখিয় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি  না করা আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।  চট্টগ্রাম পরীর পাহাড়ে আইনজীবী সমিতির ভবন নির্মাণকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সাথে সৃষ্ট বিরোধের জের ধরে আইনজীবী সমিতির সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা বারের সাবেক সভাপতি ও জেলা পিপি এমকেএম সিরাজুল ইসলাম চৌধুরী, বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মজিবুল হক, সাবেক পিপি আবদুর সাত্তার, আবুল হাশেম,  দেলোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম চৌধুরী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বদরুল আনোয়ার চৌধুরী, সৈয়দ মোক্তার হোসেন, এএইচএম জিয়া উদ্দীন, আয়ুব খান, মনতোষ বড়ুয়া, অশোক দাশ, নাজিম উদ্দীন, আবদুল্লাহ আল মামুন সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান যোগদান করার পর থেকে আইনজীবীদের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় তিনি আইনজীবী ভবন নির্মাণে বিরোধিতা করে যাচ্ছেন। ইতোমধ্যে জেলা প্রশাসকের পক্ষে  আইনজীবী ভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করার জন্য চট্টগ্রাম ওয়াসা ও বিদ্যুৎ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। 

বক্তারা বলেন, চট্টগ্রাম আদালত ভবন, আইনজীবী ভবন ও অস্থয়ী ভিত্তিতে জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে, আমরা তিন বিভাগের লোকজন পরীর পাহাড় এলাকায় একসাথে দীর্ঘকাল ধরে সমতার ভিত্তিতে যার যার কার্যক্রম পরিচালনা করে আসছি। ইনীং জেলা প্রশাসন অযাচিতভাবে এখতিয়ারবহির্ভূত ঔদ্যতপূর্ণ খবরদারি করতে চাচ্ছে,  যা আমলাতান্ত্রিক ক্ষমতার শোডাউনের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত। এসব করে জনগণের সাথে প্রশাসন ও সরকারের বিবাদ সৃষ্টির অপচেষ্টা হিসেবে অভিহিত করেন বক্তারা। 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দীন বলেন, আইনজীবী সমিতি নিয়ম মেনে বৈধভাবে সমিতির নির্ধারিত স্থানে ভবন নির্মাণ করা হবে। এতে জেলা প্রশাসক এখতিয়ারবহির্ভূত হস্তক্ষেপ করলে তা আইনজীবীরা আইনিভাবে প্রতিহত করবেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন