ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সিংগাইরে প্রতিপক্ষের হামলার ঘটনায় আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ১:৮

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মো. হারুন-উর-রসিদ, তার ছেলে মো. সাব্বির হোসেনসহ ৪ জন গুরুতর আহতের ঘটনায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকার বাংলার মোরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় মো. মনসুর আলী, ফারুক হোসেন, মো. আমানুল্লাহ, আহত সাব্বির, মিজানসহ অনেকে।

এসময় ভুক্তভোগীরা জানান, সিংগাইর থানায় মামলা হলেও আসামিদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, বরং আসামিরা বর্তমানে স্বজনদের মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। অতি দ্রুত মামলার আসামি ফারুক, ডালিমসহ অন্যান্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ব্লাজন নামক লেবেল ফ্যাক্টরীর উত্তর-পূর্ব পাশে গরুর ঘাস কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মো. ফারুক হোসেন, মো. ডালিমসহ ১৭ জন নামীয় ও ১০-১২ জন অজ্ঞাত আসামী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মোঃ হারুন-অর-রশিদসহ আরো ৪-৫ জনের উপর অতর্কিত হামলা চালায়। হারুন-উর-রসিদকে উদ্ধার করতে গিয়ে মো. হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), মো. মিজানুর রহমান (৪০) ও শামসুল আলম (৪২) গুরুতর আহত হন। এরমধ্যে হারুন অর রশিদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনেরা।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান