ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ২:৩৯

পরিবেশবান্ধব গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করছে পটুয়াখালীর বাউফলে  উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপকূলীয় বনবিভাগ  বাউফল উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহি কর্মকর্তা আমিনুল ইসলাম চলমান এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ উদ্ভোধন উপলক্ষে একটি র‌্যালী শেষে  উপজেলা চত্বরের কয়েকটি গাছ থেকে পেরেক ঠুকে ঝোলানো সাইনবোর্ড ও লোহার পেরেক অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ। 
উদ্বোধনকালে উপজেলা বনকর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ বলেন, ‘চলমান এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়কের পাশের গাছ থেকে পর্যায়ক্রমে পেরেক অপসারণ করা হবে। বন বিভাগের গবেষনা 
ইন্সটিটিউট ইতিমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক কিছু প্রজাতির গাছ চিহ্নিত করে তালিকা প্রনয়ন করেছে। এই উপজেলায় পরিবেশ প্রকৃতি  নিয়ে কাজ করা ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’র মতো সংগঠনগুলোকে সাথে নিয়ে আরো কোন ক্ষতিকর প্রজাতি থাকলে চিহ্নিত করব। দেশি প্রজাতির পরিবেশবান্ধব গাছে পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশটাকে সুন্দর রাখার চেস্টা চালিয়ে যাব।’      
উপজেলা নির্বাহি কর্মকর্তা আমিনুল ইসলাম কর্মসূচির উদ্বোধনকালে বলেন, ‘গাছেরও জীবন আছে, গাছ পরিবেশের বন্ধু। অনেক গাছ মরে যাওয়ার একটি অন্যতম কারণ গাছের মধ্যে বিভিন্ন ধরণের পেরেক মেরে এবং লোহা দিয়ে বিদ্ধ করে পোস্টার সাটানো। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে গাছ অকালে মরে যায়। গাছেরও জীবন আছে এই উপলব্দিটা যেন আমাদের সকলের মধ্যে থাকে। এ কর্মসূচির মাধ্যমে আমরা সচেতন করতে যাচ্ছি যে, গাছ আমাদের বন্ধু, আমরা যেন অযাচিতভাবে গাছে পেরেক বিদ্ধ না করি। গাছকে সুরক্ষা দেই এবং পরিবেশের যেন সুরক্ষা হয়।’ এ সময় তিনি চলমান এই কর্মসূচিকে ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পালনের আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রত্যেককে সচেতন এবং স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে গাছে অনাকাঙ্খিতভাবে পেরেক বিদ্ধ না করার সচেতনতা তৈরীর কথা বলেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা