ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি ঘাটে নদীপারাপারে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর রাঙ্গামাটি ঘাটে সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার। ্এতে করে পারাপারের যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছে। রশিদ ছাড়াই ইচ্ছেমত অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ এলাকাবাসীর। ইজারাদারের আদায়কারি দারকাদিঘী গ্রামের ইউনুছ আলীর ছেলে আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। আদায়কৃত টাকার রশিদ চাইলে যাত্রীর উপর ক্ষিপ্ত হয়ে উচ্চ-বাচ্য করে থাকেন দাম্ভিক আদায়কারী।
১৯ মার্চ দুপুর ১টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.এ মালেক তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নদী পার হওয়ার সময় আদায়কারী আব্দুল হান্নান ৩০ টাকা দাবি করলে টাকা পরিশোধ করে টোল পরিশোধের রশিদ চাইলে আদায়কারী আব্দুল হান্নান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকির কন্ঠে বলেন ‘বাড়ি থেকে রশিদ এনে দেয়া হবে।’ এক পর্যায়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ভিডিও করলে হান্নান বলেন ‘ভিডিও করে কিছুই করতে পারবেন না, টোল আদায়ের রশিদ দেয়ার কোন নিয়ম নাই।’ আদায়কারী রাগান্বিত হয়ে আরও বলেন, ‘ভিডিও করে কি হবে? কি করবেন? এটা কোন রুলস নেই আমরা সঠিক আছি, এভাবে টোল আদায় করে যাব কিছু করার থাকলে করেন।’
এ সময় পারাপারের জন্য আরও মানুষ উপস্থিত হলে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করেন এবং ইজারাদার ও তার দোসরদের শাস্তি দাবি করেন। একজন ভূক্তভোগী বলেন, ‘পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া ঘাটে পারাপারে আদায়কারি নেয় ১৫ টাকা অথচ রাঙ্গামাটি ঘাটে অন্যায়ভাবে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, এটি আমজনতার উপর জুলুম।’ আর আমজনতার প্রতিবাদের কোন সংগঠন নেই বলে আমজনতাই সব সময় জুলুমের শিকার হয়।
সরকারি বিধি মোতাবেক ইজারাদার নিজ দায়িত্বে টোল আদায়ের সরকার নির্ধারিত তালিকা আদায়ের স্থানে টাঙ্গিয়ে দেবেন এবং তালিকা অনুযায়ী টোল আদায় পূর্বক পরিশোধের রশিদ প্রদান করবেন। কিন্তু এসব বিধি বিধানের তোয়াক্কা না করে ইচ্ছেমত চলছে টোল আদায়। দেখার কেউ নেই। ধামইরহাট উপজেলা প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব থাকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদকে বিষয়টি অবহিত করলে তিনি অনিয়মের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান