ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে পাটচাষী প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৪:২৭

কুড়িগ্রামে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে আঁশপাট উৎপাদনকারী পাটচাষী প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ।
এসময় কুড়িগ্রাম জেলার পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুড়িগ্রামের উপ-পরিচালক(টিসি) মিজানুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন, কুড়িগ্রাম  উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষকের অর্থকারী ফসল পাটের আঁশ এবং পাট বীজ উৎপাদনের জন্য পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ, রিবন রেটিং পদ্ধতি ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ, পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতির বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন বক্তারা।
প্রশিক্ষণ শেষে পাটচাষীদের মাঝে পাটের তৈরী ব্যাগ, সার ও পাটবীজ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা