নাগেশ্বরীতে সরকারী রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নাগেশ্বরীতে সরকারী রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তারা তাদের এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে এ মানববন্ধন করে। এতে অংশ নেয় ঘটনাস্থল পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নার পাড় এলাকার সর্বস্তরের মানুষ। বক্তব্য রাখেন, অধ্যক্ষ জায়েদুর রহমান, আসাদুজ্জামান যাদু, নুর জামাল মিয়া, আশরাফুল আলম প্রমুখ। তারা দ্রুত সরকারী রাস্তার দখল উচ্ছেদসহ দখল দারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবী জানান। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ও নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সাথে এ বিষয়ে মত বিনিময় করেন। এ সময় ইউএনও সিব্বির আহমেদ তাদেরকে রাস্তাটির দখলমুক্ত করার কার্যক্রম অফিসিয়ালী ভাবে শুরু করার আশ্বাস দেন।
উল্লেখ্য পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকার মঈন উদ্দিনের ছেলে ভুমিদসু বেলাল হোসেন প্রায় ৩০ বছর ধরে একটি সরকারী রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে বসবাস করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশী বৈঠকেও বিষয়টি সমাধান হয়নি।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা