ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে আলহাজ্ব মাস্টার সামছুল হক ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৪:৩৮

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আলহাজ্ব মাস্টার শামসুল হক ফাউন্ডেশন উদ্যোগে ২২০ পরিবার কে ইফতার সামগ্রী বিতরণ ও ১৪০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

২০ মার্চ সকালে মুছাপুর ৫ নং ওয়ার্ড ভূলাই বাড়ীতে এ ইফতার  সামগ্রী প্রদান করা হয়।ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ ইকবাল  এর  সভাপতিত্বে এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, টেলিকনফারেন্স বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ নিজাম উদ্দিন ও কো-চেয়ারম্যান মোহাম্মদ রিদওয়ানুল বারী।

প্রধান আলোচক বক্তব্য রাখেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ কামরুল হাসান, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টো।উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান কলেজের প্রভাষক মোঃ মিলাদ হোসেন,উপদেষ্টা মাস্টার গোফরান, উপদেষ্টা এনায়েত হোসেন, নাহিদ মেম্মার, কৃষকদল নেতা আলমগীর, সুমন, জসিম উদ্দিন, ফাউন্ডেশন সদস্য একরামুল হক সাজিদ, তাহিম মনসুর, এসানুল হক সিফাত,ইউএসএ রাফিউল বারী, লন্ডন প্রবাসী মো: রামিন হক, আমেরিকা প্রবাসী সুমাইয়া, লামিয়া,  প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার নিজাম উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাখাওয়াত হোসেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী নিজাম উদ্দিন বলেন - প্রতিবছরের ন্যায় এবারও আমরা মাস্টার সামছুল হক ফাউন্ডেশনের  এর উদ্যোগে
২২০ পরিবারকে ইফতার সামগ্রী দিচ্ছি, এবং ১৪০ পরিবারকে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার টাকা ও  ১৫০০ করে দিয়েছি, এই ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনেক বছর ধরে মসজিদ মাদ্রাসা এতিমখানায় গরীব অসহায় মানুষকে সাহায্য করে আসছি। আপনারা সবাই এই ফাউন্ডেশন  এর পরিবারের জন্য দোয়া করবেন যাতে করে মানুষের কল্যাণে আমরা আরো বেশি কাজ করে যেতে পারি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ