ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভজনপুরে পোস্ট অফিস দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৪:৪৭

বাংলাদেশ ডাক বিভাগ পঞ্চগড়ের ভজনপুর পোস্ট অফিস দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মসলিম উদ্দিনের বিরুদ্ধে।সম্প্রতি তিনি তার দলীয় নিয়মনীতি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার আদেশ-নিষেধকে কোন তোয়াক্কা না করে সরকারী ঘরসহ জায়গা রাতের আধাঁরে দখল করে দোকান ঘর নির্মান করেছেন।এতে ক্ষোভ বিরাজ করছে এলাকায়।

স্থানীয়রা জানান,ঘরটিতে কয়েক যুগ ধরে পোস্ট অফিসের কার্যক্রম চলে আসছিল।কয়েকদিন আগে হঠাৎ করেই ইউনিয়ন পরিষদের জমি দাবী করে।পরে রাতের আধাঁরে চেয়ারম্যান তার লোকজন দিয়ে দখল করে,ভেঙ্গে দিয়ে তিনটি দোকান ঘর নির্মান,একটি করে পরিষদের ইউপি সদস্য তবিবর রহমান,খায়রুল আলম ও ছাদেকুল ইসলামকে দেওয়ার কথা রয়েছে।স্থানীয়দের অভিযোগ পোস্ট অফিসটি না থাকলে এলাকার মানুষের বিভিন্ন ভাইবা কার্ড,ব্যাংক,এনজিওর চিঠিপত্র আদান প্রদানে বিপাকে পড়তে হবে।

পোস্ট মাস্টার মো.কারিমুল ইসলাম বলেন,এটি কমিউনিটি ক্লিনিক ছিল।তবে জমিটা প্রাইমারি স্কুলের।আমার আগের পোস্ট মাস্টার এখানে ৩১ বছর কার্যক্রম চালিয়েছে।আমি ২০২১ সাল থেকে কার্যক্রম করছি।হঠাৎ করেই ভজনপুর ইউনিয়ন পরিষদ তাদের দাবী করে,অফিসটি ছেড়ে দিতে বলেন।পরে গত মাসের ২৫ ফেব্রুয়ারি রাতে দরজার তালা ভেঙ্গে অফিসের যাবতীয় সরকারি নথিপত্রসহ মালামাল পরিষদের রুমে নিয়ে রাখে। ঘরের টিন কাঠ খুলে চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে যায়।বর্তমানে পরিষদের একটি রুমে কার্যক্রম চলছে তবে সেটাও ছেড়ে দিতে বলেছেন মেম্বার।

এ ব্যাপারে চেয়ারম্যান ও ভজনপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মসলিম উদ্দিন জানান,জমিটা খাস।এজন্য সেখানে দোকান ঘর করে ভাড়া দেওয়া হবে।এতে পরিষদের কিছু আয় হবে।কারিমুল পোস্ট মাস্টার না,সে সম্মানি ভাতা দিয়ে কাজ করেছে,পাশাপাশি সেখানে ফেক্সিলোডের দোকান পরিচালনা করছিল।তবে পোস্ট অফিসের জন্য পরিষদের একটা রুম দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন,সরেজমিনে গিয়ে আমি চেয়ারম্যানকে বলে আসছি, আপনি কোন রকমে ঝামেলায় যাবেননা।পোস্ট অফিস ছিল তাদেরকে দিয়ে দেন।তবে শুনেছি সেটা ইউনিয়ন পরিষদের জায়গা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত