নবীনগরে অবসরপ্রাপ্ত ৬৮ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুর মোঃ সিকদার মিঠু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানিয়ে বলেন, তাঁদের অবদান প্রাথমিক শিক্ষার উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষকরা শুধু জ্ঞানদান করেন না, বরং সমাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ এর পর ইফতার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ